নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠু নির্বাচন কারো খেয়াল খুশির বিষয় নয়, সংবিধানই এটা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, যে ভাবে পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে, এটা অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে। তাদের কার্যকলাপে আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। সুষ্ঠু নির্বাচন কোন দাবি নয়, এটা সংবিধানই নিশ্চিত করেছে। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে।
তারা বলেছেন, আমার নিরাপত্তা নিয়ে পুলিশ উদ্বিগ্ন। আমি তাদেরকে বলেছি, আমার নিরাপত্তার প্রয়োজন নেই। তিনি বলেন, পুলিশ সম্পর্কে আমার বক্তব্য নিয়ে ভূল বুঝাবুঝি হয়েছে।

