আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই সবসময় ক্ষমতায় এসেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ সমৃদ্ধির উপর জোর দিয়েছে, গণতন্ত্র আছে বলেই এ সমৃদ্ধি হচ্ছে।
মঙ্গলবার নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদ কিরণের পক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্লাহ, চৌমুহনী, পৌর মেয়র আকতার হোসেন ফায়সালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। বিকল্প কোন পথে আমরা ক্ষমতা চাই না। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য।

ওবায়দুল কাদের আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সন্মানিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, কাজ যারা করেছে তাদের ভুল হতে পারে। যদি কোন নেতা-কর্মীর আচরণে কষ্ট পেয়ে থাকেন তাদের ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ভুল সংশোধন করবো, অতীতের ভুল থেকে শিক্ষা নেবো। আগামীবার নির্বাচিত হলে প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হবে। এখানকার যানজট নিরসনে ফ্লাই ওভার নির্মাণ করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.