অভিযোগ পাচ্ছি আমি একা কি করতে পারিঃ মাহাবুব তালুকদার

নিজ কেন্দ্রে বিরোধীপক্ষের কোনো পোলিং এজেন্ট পান নি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর মগবাজারস্থ ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এসময় তিনি বলেন, কেমন ভোট হচ্ছে তা আপনাদের বিবেককেই জিজ্ঞাসা করুন। সকাল থেকেই সারাদেশ থেকে টেলিফোনে আমি অসংখ্য অভিযোগ পেয়েছি।
অভিযোগ নিয়ে কিছু করার আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কমিশনার হিসাবে আমার একক কোনো রেসপনসিবিলিটি আছে বলে মনে করি না। আমি একা কি করতে পারি?
এ সময় তিনি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, আমি আগেও বলেছি, আপনারা আপনাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন কেমন ভোট হচ্ছে? আপনাদের বিবেককে জিজ্ঞাসা করলেই সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
পকেট থেকে একটি চিরকুট বের করে লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.