রেজা কিবরিয়া গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন

শুদ্ধস্বর রিপোর্ট।   সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিয়েছেন। এ সময় তিনি কি কারণে বাবার রাজনৈতিক দল আওয়ামী লীগে না গিয়ে ঐক্যফ্রন্টে যুক্ত হয়েছেন তাও উল্লেখ করেছেন। আজ দুপুরে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়টি তুলে ধরেন।

আওয়ামী লীগ ছেড়ে গণফোরামে যোগ দেয়ার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, বাবা শাহ এএমএস কিবরিয়ার আদর্শ থেকে আওয়ামী লীগ অনেকটাই দূরে সরে এসেছে। তাই ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে যুক্ত হয়েছি। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করতে চান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে কাজ করতে চাই। এজন্য ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

রেজা কিবরিয়া বলেন, আমি আমার আদর্শ থেকে এক চুলও পিছু হটিনি। দেশের মানুষের ভোটের অধিকার রক্ষায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. কামাল হোসেন যে ঐক্যের ডাক দিয়েছেন, আমি তাতে সাড়া দিয়েছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.