মারাত্মক বিপর্যয়ের মুখে আমাজনের রেইন ফরেস্ট

ব্রাজিলের আমাজন নদী অববাহিকার রেইনফরেস্ট গত এক দশকে সবচেয়ে বেশি হারে উজাড় হয়েছে বলে সাম্প্রতিক এক তথ্যে জানা গেছে। দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি আমাজন। ৭০ লাখ বর্গকিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের ৫৫ লাখ বর্গ কিলোমিটার এলাকাটি আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। ৯টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। আমাজন অরণ্যের ৬০ ভাগ ব্রাজিলে, ১৩ ভাগ পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানায়। পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকই আমাজনে। এই জঙ্গলে প্রায় ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো ১৬ হাজারের বেশি প্রজাতিতে বিভক্ত। পৃথিবীর ২০ ভাগ অক্সিজেনের জোগান দেয় আমাজন। এজন্য একে পৃথিবীর ফুসফুস বলা হয়। তবে আশঙ্কার কথা, গত এক দশকে সবচেয়ে বেশি হারে উজাড় হয়েছে ব্রাজিলের আমাজন নদী অববাহিকার রেইন ফরেস্ট বা চিরহরিত্ বন। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিলের আমাজন অববাহিকার রেইন ফরেস্ট।

_104485539_edc188cc-5e13-4e47-9c60-ad5456bff074.jpg

ব্রাজিলের পরিবেশ মন্ত্রী এডসন ডুয়ার্ট বলেন, ব্রাজিলের আমাজন অববাহিকার রেইন ফরেস্ট উজাড়ের অন্যতম কারণ অবৈধভাবে কাছ কাটা। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর কিছু নীতির কারণে বনাঞ্চল উজাড়ের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ২০১৮ সালে দেশটির জাতীয় নির্বাচনের সময় বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো ‘বন খাদক’দের পক্ষে ঘোষণা দিয়েছিলেন। ঐ সময় তিনি বনাঞ্চলের ক্ষতির জন্যে জরিমানা কমানোর প্রতিশ্রুতির পাশাপাশি পরিবেশবাদী সংস্থাগুলোর ক্ষমতা সীমিত করেছিলেন। প্রেসিডেন্ট বোলসোনারের পক্ষে তার সহকারী কৃষি ও বন মন্ত্রণালয়কে একীভূত করারও ঘোষণা দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, নব নির্বাচিত প্রেসিডেন্টের এসব বিতর্কিত সিদ্ধান্তের কারণেই আমাজন আজ মারাত্মক বিপর্যয়ের মুখে।

_104485541_8e27783b-d46e-49b9-8a61-21ae65b4476b.jpg

 

সামপ্রতিক সরকারি তথ্যমতে, দেশটির মাতো গ্রসো এবং পারা রাজ্যেই সবচেয়ে বেশি পরিমাণ বনভূমি ধ্বংসের মুখে পড়েছে। সেখানে গত বছরের তুলনায় ১৩.৭ শতাংশ বেশি বনভূমি উজাড় হয়েছে। গ্রসো হলো ব্রাজিলের সবচেয়ে বেশি শস্য উত্পাদনকারী অঞ্চল। আর সমালোচকদের মতে, বনাঞ্চল উজাড় করে কৃষি জমিতে পরিণত করার জন্যই এখানে সবচেয়ে বেশি বনাঞ্চলের ক্ষতি সাধিত হয়েছে।

ব্রাজিলের পরিবেশ মন্ত্রীর মতে, অবৈধভাবে গাছ কাটার জন্য একটি সংঘবদ্ধ চক্রের উত্থানের কারণে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির উচিত পরিবেশগত সীমা লঙ্ঘন পরিহার এবং জৈববৈচিত্র্য টিকিয়ে রাখার টেকসই সমাধান খুঁজে বের করা। -বিবিসি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.