ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার নিচ্ছেন তারেক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ রোববার শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এই তথ্য জানান।

Download

সকাল ৯টার দিকে থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার শুরু হয়। আজ রংপুর ও রাজশাহী বিভাগের আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

শায়রুল কবির খান জানান, গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার বোর্ডে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন। দলটির স্থায়ী কমিটির সদস্যরা সেখানে উপস্থিত আছেন।

শায়রুল কবির খান জানান, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার কার্যক্রমে অংশ নিচ্ছেন। তিনি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে নানান প্রশ্ন করছেন।

images.jpg

বিএনপির সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের কাছে, বিশেষ করে নতুনদের কাছে তাঁদের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ক্যারিয়ার, দলের জন্য অবদান, এলাকায় কী করছেন, মামলা ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হচ্ছে।    সুত্র : প্রথম আলো

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.