বি এন পি সুস্পষ্ট এবং নির্দিষ্ট অভিযোগ করেছে , মীর্জা আলমগীর

শুদ্ধস্বর রিপোর্ট ।   জাতীয় ঐক্যফ্রন্টের মুখ্পাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, প্রশাসন ও পুলিশ নিয়ে বিএনপি যে অভিযোগ করেছে তা সুস্পষ্ট এবং নির্দিষ্ট। এখানে ‘অতি’ কিছু নেই।

এর আগে, প্রশাসন ও পুলিশ নিয়ে বিএনপির ‘ঢালাও অভিযোগ’ আমলে নেওয়া হবে না বলে মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়।

তবে বিএনপি সুনির্দিষ্ট অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্বাচন কমিশনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিন বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে আমরা যে অভিযোগ করেছি সেটা নাকি ঢালাও অভিযোগ। আমরা বলতে চাই ঢালাও অভিযোগ বিএনপি করে না। বিএনপি সুস্পষ্ট অভিযোগ করেছে, একেবারে নির্দিষ্ট অভিযোগ করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.