প্রার্থী তালিকা চুড়ান্ত -নাগরিক ঐক্য

দলীয়ভাবে প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে নাগরিক ঐক্য। ঐক্যফ্রন্টের একটি কমিটি এসব মনোনয়ন নিয়ে বসে একক প্রার্থী চূড়ান্ত করবে বলে জানা গেছে।

নাগরিক ঐক্যের ৩৫টি আসনের প্রার্থী তালিকায় রয়েছেন, মাহমুদুর রহমান মান্না (বগুড়া ২), এস.এম আকরাম (নারায়ণগঞ্জ ৫), শহীদুল্লাহ কায়সার (চাদপুর-১), ডাঃ নাজিমউদ্দিন আহমেদ (গাজীপুর-২), আনিসুর রহমান খসরু ( ঢাকা-১১), দিদারুল আলম বাবুল ( বাগেরহাট-৩), মোমিনুল ইসলাম ( লক্ষিপুর-১), এডভোকেট ফজলুল হক সরকার (চাদপুর-৩), মোঃ সাদাকাত খান ফাক্কু (ঢাকা-১৬), ফাতেমা ইসলাম (নারায়ণগঞ্জ-১), মোঃ মোবারক হোসেন (বি-বাড়ীয়া ৩), মোড়ল আসাদুজ্জামান (খুলনা-৩), এডভোকেট নজরুল ইসলাম (ময়মনসিংহ-২),

শাহনাজ হক রানু ( পাবনা-৪), মোঃ জিয়াউল হক সরকার (ব্রাহ্মণবাড়িয়া-৫), মোঃ ইকবাল কবির (কুমিল্লা-২), নঈম জাহাঙ্গীর (জামালপুর-৩), মোফাখখারুল ইসলাম নবাব (রংপুর-৫), খায়রুল বশর মজুমদার ( ফেনী-১), ব্যারিস্টার সোহরাব হোসেন (কুমিল্লা-৫), এডভোকেট নজরুল ইসলাম ( নেত্রকোনা-২), তফজ্জল হোসেন ( কিশোরগঞ্জ-৫), আমিনুল ইসলাম বাদশাহ ( কুমিল্লা-১১), জিন্নুর আহমেদ চৌধুরী দীপু ( সিলেট-৬), জেএম নুরুর রহমান (বরিশাল-৪), এডভোকেট ড. রবিউল ইসলাম ( সাতক্ষীরা-২), মিয়া শহীদ হোসাইন ( নোয়াখালী -১), মোস্তফা জাফর হায়দার ( রংপুর-৪), গোলাম আনোয়ার হোসেন চৌধুরী ( গাজীপুর-৫), মোঃ মেরাজুল ইসলাম স্বপণ ( সিরাজগঞ্জ-৬), সৈয়দ হারুন-উর-রশিদ ( টাঙ্গাইল-৫), শাহ- মোহাম্মদ রাহমাতুল্লা ( রংপুর-১), মোহাম্মদ আবু হানিফ হৃদয় (নারায়ণগঞ্জ-৩)।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার বলেন, ‘আমরা এখন দলীয়ভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি। এরপর ঐক্যফ্রন্টের একটি কমিটি এসব মনোনয়ন নিয়ে বসে একক প্রার্থী চূড়ান্ত করবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। অপেক্ষাকৃত যোগ্য প্রার্থী যে দলেই থাকুক না কেন, তাকে মনোনয়ন দেওয়া হবে।’

46389058_809277389420319_2451591019301437440_n

এদিকে, বিএনপিসূত্রে জানা গেছে, ঢাকা মহানগরে হেভিওয়েট প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির হেভিওয়েট কয়েকজনকে ঢাকায় নিয়ে আসা হতে পারে। এ ছাড়া জোট ও ঐক্যফ্রন্টের কয়েকজন নেতাকে ঢাকায় আসন দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।   শুদ্ধস্বর রিপোর্ট

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.