শুদ্ধস্বর রিপোর্ট। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, আর কোনো রাজনৈতিক মামলা হবে না। আর কাউকে গ্রেপ্তার করা হবে না।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংলাপ শেষে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের জানান, দ্বিতীয় দফা সংলাপেও তারা কোনো সমাধান পাননি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে গত ১ নভেম্বর প্রথম সংলাপে বসে ঐক্যফ্রন্ট। তখন ঐক্যফ্রন্টের সাত দফা দাবির বিষয়ে কোনো সমাধান না আসায় বুধবার আবারো সংলাপে বসেন দলটির নেতারা।


দলীয় দাবীর দফাগুলো নয়, জননিরাপত্তা, গনতন্ত্র, উন্নয়ণ ও সুষ্ঠ নির্বাচনের জন্যে জরুরী ভিত্তিতে নিরপেক্ষমুখী জাতির দাবী পুরণ করুন, সংলাপ-আন্দোলন-যড়ষন্ত্র সবকিছুর অবসান হবে যা প্রয়োজন
*****************************
—
বিশ্বের অভিজ্ঞতায় ১৯৮২ থেকে “সম্মৃদ্ধিশীল গণতান্ত্রিক বাংলাদেশ” গড়ে উঠছে (প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার রূপরেথা, ১৯৮৫, প্রগতিশীল গণতন্ত্র, ১৯৯১, সংবিধান সংশোধনের দিকগুলো, ২০১০ ও সুপ্রীমকোর্টে পেশকৃত প্রতিবেদন, ২০১১)। ১৯৮২ থেকে উপজেলা-জেলা-বিভাগ গঠনের ধারবাহিকতায় কুমিল্লা ও ফরিদপুর বিভাগ তথা ১০টি বিভাগে বিভক্ত ও দুইকক্ষ সংসদ হলে বাংলাদেশ “উচ্চতর সমৃদ্ধিশীল গণতান্ত্রিক রাষ্ট্র” হবে যা বহুবছর ধারাবাহিক থাকবে।
৪/৫টি আঞ্চলিক ক্যান্টঃ থাকাকালে ১৫ই আগষ্ঠসহ শেখ হাসিনার উপর সেনাহামলা হয়। আমার প্রচেষ্টায় ৮টি আঞ্চলিক ক্যান্টঃ(প্রস্তাব ৯টি) ভিত্তিক প্রতিরক্ষা-কাঠামো গণতন্ত্রমুখী হওয়ায় (১৯৯০)আর সেনা হামলা-শাসন হয় না। শেখ হাসিনা এখন নির্বাচিত হয়ে ক্ষমতাসীন হতে পারেন। সেনারা এখন হামলার বদলে সেলুট ও নিরাপত্তা দেয়। এটা প্রধানমন্ত্রী হাসিনার অবদান নয়। এজন্যে ১৫ই আগষ্ঠের বিচারও করতে পেরেছেন। তবে তাঁর কৃতজ্ঞা বোধ কম।
বার বার বলার পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭-এ ইউনিয়নকে ৯টি ওয়ার্ডে বিভক্তির সাথে বাংলাদেশকে ৯/১০টি বিভাগে বিভক্ত করলেন না। তাহলে হামলা-লুট-দূর্নীতি-সন্ত্রাস-ধর্ষণ-ঘুম-হত্যার রাজনীতি বেড়ে উঠতো না। আর ২০৪১ সালের বাংলাদেশও ২০২১ সালেই হতো। অঙ্গীকারকৃত কুমিল্লা ও ফরিদপুর বিভাগ হলে পাঁচবছরে প্রবৃদ্ধির গড়হার আরও ১.৩% বাড়বে এবং হামলা-লুট-দূর্নীতি-সন্ত্রাস-ধর্ষণ-ঘুম-হত্যাও হ্রাস পাবে।
৯ম সংসদ নির্বাচনকালে প্রধানমন্ত্রী হাসিনার ১নং অঙ্গীকার ছিল, “তত্ত্বাবধায়ক সরকার, গণতন্ত্র ও কার্যকর সংসদ” প্রতিষ্ঠা করা। সংবিধানের ১৫শ সংশোধনীকালে আমার মডেলমত তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবও দিয়েছিলেন।
রাজনীতিতেও জোয়ার-ভাটা আছে। জোয়ারকালে নেতাদের স্বৈরচারিতার খেসারত ভাটারকালে উপনেতা-কর্মীদের দিতে হয়। তাই নির্বাচনে বিজয়ের পাশাপাশি পরাজয়ে হিসেবটাও বিবেচনায় রাখা উচিত।
যুদ্ধাবস্থার পরিস্থিতিতে ভেঙ্গে যাওয়া সংসদের অধিবেসন হওয়ার বিধার সংবিধানে রয়েছে। সেখানে জাতির জরুরী প্রযোজনে নির্বাচনের জন্যে স্থগিত সংসদের “বিশেষ অধিবেসন” করা যাবে না, সংবিধানের এমন ব্যাখ্যা নেতিবাচক ও স্বেচ্ছাচারী। কুমিল্লা-ফরিদপুর বিভাগসহ অধ্যাদেশ ও নির্বাহী বিধিামালা/আদেশমালা দিয়ে করা যাবে। সংবিধান সংশোধনীর সুযোগ না থাকার দোহাই হলো প্রধানমন্ত্রী হাসিনার সংলাপকে “উযহাস” ও ব্যর্থ করা।
খসড়া সংবিধান প্রণয়নে চেয়ারম্যান হওয়ায় ডঃ কামালের ৭ দফার ১নং দফা মানার পক্ষে যুক্তি রাখার নৈতিক ভিত্তি ও শক্তি নেই। এটা মানলে আওয়ামীজোটের রাজনৈতিক চরম পরাজয় হবে। আওয়ামীজোট সরকারকে আন্দোলনের ধাক্কায় ফেলে দেওয়া ছাড়া সংলাপে সেটা অর্জন হবার দফা নয়। অন্যান্য ক্ষেতে কিছু অর্জন হতে পারে। তাই জননিরাপত্তা, গনতন্ত্র, উন্নয়ণ ও সুষ্ঠ নির্বাচনের জন্যে নিচের দাবীগুলো জাতির জরুরীঃ
* কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠন করা;
* ফ্রান্স-জাপান-যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্রের আদলে দুইকক্ষ সংসদ চালু করা;
* সরকার প্রধানপদে কারও দুইবারের বেশী না হওয়ার ব্যবস্থা চালু করা;
* ১১শ সংসদ নির্বাচনকালে নির্বাহী কর্তৃত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে।
* ১২শ সংসদ নির্বাচনকালে দ্বিতীয়কক্ষ ভিত্তিক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চালু করা;