প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ নিয়ে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
আজ রাতে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেয়া হবে।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ফলাফল নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এর আগে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

