নির্বাচন পিছিয়ে দিলে ফাঁক ফোঁকর দিয়ে ওয়ান ইলেভেনের মতো অপশক্তি প্রবেশের সুযোগ সৃষ্টি হবে, ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পিছিয়ে অপশক্তিকে সুযোগ দেয়া হবে না। তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দিলে ফাঁক-ফোঁকর দিয়ে আবার ওয়ান ইলেভেনের মতো অপশক্তি প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। যা সব দলের জন্য বিপদজনক। এই দাবি অযৌক্তিক। আজ বুধবার গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সংলাপে ঐক্যফ্রন্ট ৩ মাসের মধ্যে সংসদ ভেঙ্গে দিয়ে পরবর্তী ৩ মাসের মধ্যে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে। এটা সংবিধান বিরোধী। অযৌক্তিক দাবি। সংবিধানের বাইরে যাওয়া হবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাত দফার অধিকাংশ দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.