নির্বাচন কমিশনের সদস্যদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের প্রকৃত ঘটনা

আজ জাতীয় ঐক্যফ্রন্টের সাথে নির্বাচন কমিশনের সংলাপে আমার সাথে কমিশনের সদস্যদের উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকৃত ঘটনা আমি এখানে তুলে ধরছি।

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির একটি ছিল- আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না করা। আমি বিষয়টি ব্যখ্যা করতে গিয়ে একটি ঘটনা তুলে ধরেছিলাম।

২৯ আগস্ট জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বিএনপি নেতা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে ইভিএম মেশিন পরীক্ষা করে দেখেছিলেন যে, তার ৪টি বোতামের যে কোনোটিতে চাপ দিলেই নৌকা মার্কার ছবি আসে। এই ঘটনার উদাহরণ দিয়ে আমি বলেছিলাম – ইভিএমে মেনিপুলেশন করা যায়। তখন নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন আমার বক্তব্যকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে সিইসি বলেন, মুখে বড় বড় কথা বললেই হবে না।

আমি ঐ বৈঠকে বলেছি এবং এখনও বলছি, আমি যা বলেছি তা সত্যি। জনাব মোয়াজ্জেম হোসেন আলালকে জিজ্ঞাসা করে দেখতে পারেন।

এক মাসের কিছু সময় আগে আমেরিকার বোস্টন টেকনোলজি কনফারেন্সে কম্পিউটার বিজ্ঞানী এলেক্স হেলডারম্যান প্রমাণ করে দেখিয়েছেন আমেরিকার বিদ্যমান ইভিএম হ্যাক করে ভোটের ফলাফল পরিবর্তন করা যায় কোনো রকম প্রমাণ না রেখেই।

দিল্লি পার্লামেন্টে আম-আদমি পার্টির এমএলএ সৌরভ ভরাদ্বাজ এটি প্রমাণ করে দেখিয়েছেন। ইউটিউবে একটু খোঁজেই যে কেউ তা দেখে নিতে পারবেন। ইভিএম মেনিপুলেট করা যায়- এ কথা আমি আবারও বলছি।

জনাব মাহমুদুর রহমান মান্নার ফেসবুক পেজ থেকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.