নির্বাচনে ইভিএম ব্যবহার করা উচিত নয়

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জাতীয় নির্বাচনী অলিম্পিয়াড’ শীর্ষক সেমিনারে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড.এ টি এম শামসুল হুদা জাতীয় নির্বাচনে সব দল রাজি না হলে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন

এ টি এম শামসুল হুদা বলেন, মোদ্দা কথা হচ্ছে, যে আপনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান সব দলের অংশগ্রহণে। তো সেখানে সকল দল যদি এটা করতে রাজি না হয়, এ রকম বিষয় তো করা উচিত নয়।

এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, নির্বাচন নিয়ে সরকার যে তড়িঘড়ি করছে তা মোটেও জনগণের কাছে বোধগম্য নয়। সংসদের মেয়াদ ২৮ জানুয়ারি শেষ হচ্ছে। তাই তড়িঘড়ি করে ২৩ ডিসেম্বর নির্বাচন না করে সরকার চাইলে তা সময় আরো বাড়াতে পারত।

সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এটা রাজনৈতিক দল অন্যান্য অংশীজনকে ডেকে এটা প্রমাণ করানো। কিন্তু এগুলো কিছুই করে না। আর বিশেষজ্ঞরা বলে, এই জিনিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে, রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করতে বছরের পর বছর লেগে যাবে। কেন এত তড়িঘড়ি করে? কার স্বার্থে?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.