তারা একটি সন্ত্রাসী সংগঠন

শুদ্ধস্বর রিপোর্ট ।    রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির সব নেতাকর্মীদের জেলে ভরে রাখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার রাতে বিএনপি-পুলিশ সংঘর্ষের খবর ফেইসবুকে শেয়ার করে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর ছেলে জয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, বিএনপিকে কোনোদিক থেকেই আর রাজনৈতিক দল বলা যায় না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। কানাডিয়ান ফেডারেল আদালতও একই কথা বলেছে একাধিকবার। তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত। জয় আরো বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে না হতেই বিএনপির সহিংসতাও শুরু হয়ে গেছে। ঠিক যেভাবে তারা ২০১৩ ও ২০১৫ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষদের জীবন্ত পুড়িয়েছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.