তরুণ ভোটাররা ভোটের ফলাফল বদলে দেয়ার ক্ষমতা রাখে

বাংলাদেশে এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় আড়াই কোটি। যার মধ্যে একটা বড় অংশ তরুণ, যারা বুঝতে শেখার পর গত দশ বছর আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলকে ক্ষমতায় দেখেনি। অন্য কোনো দলকে যাচাই করার সুযোগও তারা পায়নি। তারপরেও তরুণ ভোটাররা শেষমেশ কার পক্ষ নেবেন, জানার বিষয়। আর সেটি ভোটের ফলাফল বদলে দেয়ার ক্ষমতা রাখে। –বিবিসি

বলা হয় ২০০৮ এর নির্বাচনে তরুণ প্রজন্ম আওয়ামী লীগের জয়ে বড় ভূমিকা রেখেছিলো। কিন্তু চলতি বছর সবচাইতে আলোচিত কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের পর আওয়ামী লীগের সাথে তরুণ প্রজন্মের সম্পর্ক কতটুকু, প্রশ্নটি সামনে চলে অাসে ।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিবিসিকে বলেছেন, আমরা পৃথিবীটা তরুণ প্রজন্মের হাতের মুঠোয় এনে দিয়েছি। তথ্য প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছি। তারা পৃথিবীর যে প্রান্তে বিচরণ করতে চায় সেখানেই তারা যেতে পারবে।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলছেন, চাকরি বলেন, নিরাপদ সড়ক বলেন, বা কোটা আন্দোলন বলেন, আমরা কখনোই তরুণদের বিরুদ্ধে যাইনি। আমরা তরুণদের সঙ্গেই ছিলাম, থাকবো। আমরা তরুণদের চিন্তাগুলোকে আমাদের আমলে নিচ্ছি এটা তাদের উপলব্ধির মধ্যে আছে।

অন্যদিকে সম্প্রতি সময়ের আন্দোলন দুটিকে সঠিকভাবে সামাল দেয়া হয়নি বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ব্রতীর’ প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ।

তিনি বলছেন, ‘দুটো আন্দোলনই নির্বাচনের খুব কাছাকাছি সময়ের মধ্যেই হয়েছে। আরও সেনসিটিভভাবে এটা সামাল দেয়া যেতো। তা করা হয়নি। তরুণদের কিছু ইনসেনসিটিভ কিছু ঘটনার অভিজ্ঞতা হয়েছে। আর সেটার কিছু প্রভাব ভোটে পড়তে পারে।’  সুত্র : আমাদের সময় কম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.