গুলশানে বৈঠক চলছে, সিধান্ত আসবে বেইলি রোড থেকে

শুদ্ধস্বর রিপোর্ট ।    নির্বাচন ও আন্দোলন ইস্যুতে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকটি আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচনে অংশ নেয়া না নেয়া এবং সামনের কর্মসূচী নিয়ে আলোচনা হয় । এ বৈঠকের পরই শুরু হয়েছে ২৩ দলীয় জোটের বৈঠক। ওই বৈঠকের পর জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হবে। ঐক্যফ্রন্টে বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে নেতারা জানিয়েছে। ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মোমিনুল ইসলাম  শুদ্ধস্বর ডট কমকে  জানান  , কামাল হোসেনের বাসায় রাতে বৈঠক হবে সেখান থেকেই আসবে চূড়ান্ত সিধান্ত, কি হতে পারে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন  নির্বাচনের পক্ষে বিপক্ষে মতামত রয়েছে , বি এন পি এবং ঐক্য ফ্রন্টে আজ একটি সিধান্তে পৌঁছাবে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.