শুদ্ধস্বর রিপোর্ট । রাজশাহী শহরের বিভিন্ন পয়েন্ট জড়ো হচ্ছে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা। মাদ্রাসায় জেডিসি পরীক্ষা চলায় এখনই জনসভাস্থলে যেতে পারছেন না নেতাকর্মীরা। তবে শহরের বিভিন্ন পয়েন্টে রাজশাহীর আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। পরীক্ষা শেষ হলে তারা মিছিল নিয়ে যোগ দেবেন জনসভায়। তবে বিভিন্ন জেলা থেকে রাজশাহী অভিমুখে বাস চলাচল বন্ধ করে দেয়ায় সমাবেশে যোগ দিতে বিকল্প পথে বেছে নিয়েছেন লোকজন। নৌকা, ট্রেন বা ছোট ছোট যানবাহন ব্যবহার করে আসছেন অনেকে।
পদ্মার পাড়, চিড়িয়াখানা, ঈদগাহ মাঠ, রেল স্টেশন, রাজশাহী বিশ্ব বিদ্যালয়সহ শহরের বিভিন্ন পয়েন্ট খন্ড খন্ড আকারে নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। রাজশাহী ও আশপাশের জেলায় পরিবহন বন্ধ থাকায় নেতাকর্মীদের আসতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

