বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির স্থায়ী কমিটি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে আগামীকাল জাতীয় প্রেসক্লাবে দুপুর ১টায় সাংবাদ সম্মেলনে আনুষ্টানিকভাবে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বিস্তারিত জানাবেন।
শনিবার রাতে ১০টা ৫০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সামনে সাংবাদিক দের এসব কথা বলেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কয়েক দিন ধরে আলোচনা চলছিল বিএনপিতে।
শনিবার বিকেলে গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক করে বিএনপি। কাছাকাছি সময়ে অপর একটি কক্ষে ২০-দলীয় জোটের শরিকদের সঙ্গেও বৈঠক হয়।
জোটের বৈঠকে সভাপতিত্ব করেন অলি আহমদ। জোটের সঙ্গে বৈঠক শেষে ঐক্যফ্রন্টের সঙ্গে বসেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

