এরশাদ আবার সিএম এইচএ ভর্তি হয়েছেন

শুদ্ধস্বর রিপোর্ট ।   জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত শামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন। সোমবার (২৬ নভেম্বর) রাতে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলওয়ার জালালী বলেন, ‘দলের চেয়ারম্যান এরশাদ সোমবার দুপুরের দিকে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিএমএইচ-এ যান। তিনি এখন সেখানেই আছেন।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত এরশাদ সিএমএইচ-এ আছেন। শারীরিক চেকআপ ও চিকিৎসার জন্য গত কয়েক মাসে বেশ কয়েকবার সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন । নির্বাচনের প্রক্কালে তার এই অসুস্থতা নিয়ে রাজনৈতিক মহলে অনেক কথা প্রচলিত আছে , গত নির্বাচনে তাকে সেখানে থাকতে বাধ্য করা হয়েছিল, এমন কথাও সেই সময় শোনা গিয়েছিল ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.