একই আসনে লড়ছেন তিন ভাই। সবাই স্থানীয় ও জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ। একজন নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, অন্যজন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আর আরেকজন কৃষক শ্রমিক জনতা লীগ থেকে।
বলছি টাঙ্গাইলের বিখ্যাত সিদ্দিকী পরিবারের কথা। সিদ্দিকী পরিবারের তিন সদস্য টাঙ্গাইল-৪ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে মনোনয়নপত্রও জমা দিয়েছেন।
আলোচিত এই তিন ভাই হলেন-আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বহিষ্কৃত সাবেক মন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সরকারি সাদত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীও একই আসনে নিজ দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

