আজ সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বপূর্ণ বৈঠকটি শেষ হয়েছে। সভায় নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহারের দিনক্ষণ ও তফসিলের বিস্তারিত চূড়ান্ত করা হয়েছে। আজ সন্ধ্যা সাতটায় নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তারিখ ও অন্যান্য বিষয় ঘোষণা করবেন। তার আগ পর্যন্ত বিষয়টি গণমাধ্যমের কাছে প্রকাশ করা হচ্ছে না।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে নিবাচন কমিশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়ে চলে সাড়ে ১২টার পর্যন্ত।

বৈঠকে নুরুল হুদা ছাড়াও উপস্থিত ছিলেন চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দিন আহম্মদ।

নির্বাচনের তারিখ সম্পর্কে এ মুহূর্তে কিছুই জানাতে চায়নি নির্বাচন কমিশন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। সেই ভাষণে নির্বাচনের তারিখ জানানো হবে। সে পর্যন্ত দেশবাসীকে অপেক্ষা করতে হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.