আগামীকাল সোমবার জোটের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে

শুদ্ধস্বর রিপোর্ট ।   আনুষ্ঠানিকভাবে আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ (রোববার) সকাল থেকে দলের (আওয়ামী লীগ) মনোনয়ন পাওয়া প্রার্থীদের অনানুষ্ঠানিক চিঠি দেয়া হচ্ছে। মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে।

শরিকদের কতটি আসন দেয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আমি জানি কতটি আসন। কিন্তু বলব না। এই তালিকা আজকে পাবেন না। আগামীকাল যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তবে, জোটের আসন ৭০টির বেশি হবে না।

এসময় বিএনপির পরাজয়ের শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে। নির্বাচনে হেরে যাবে বলেই তারা পুলিশ, প্রশাসন, ইসি- সবাইকে টার্গেট করছে।

তিনি আরো বলেন, কোনো কোনো আসনে মনোনয়নের চিঠি দুটিও দেয়া হয়েছে। এটি টেকনিক্যাল কারণে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে। প্রয়োজনে পরিবর্তন আসবে। তবে এটা খুব একটা বেশি না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.