আওয়ামীলীগের ধানমণ্ডি অফিসে মনোনয়ন পত্র কিনতে হাজার হাজার নেতা কর্মী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে এ আবেদনপত্র বিক্রি শুরু হয়।
এদিকে মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। সকাল থেকে প্রচণ্ড আগ্রহ ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে কর্মীসমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম কিনতে আসতে শুরু করেন মনোনয়ন প্রত্যাশীরা। এ সময় শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্ল্যাকার্ড সম্বলিত বিভিন্ন ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা ধানমন্ডির কার্যালয়ে আসেন। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের আগমনে গোটা এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে ঢাকা থেকে একজন আওয়ামীলীগ নেতা শুদ্ধস্বর ডট কমকে জানান , প্রতিটি আসনে  দশজনের ও বেশী ফরম কিনছেন , বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে    সভানেত্রীর ধানমণ্ডি অফিসে আসছেন ফলে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.