অ‌ঝো‌রে কাঁদ‌লেন নানক

একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী‌কে বিজয়ী করতে ভোট চাই‌তে গি‌য়ে অ‌ঝো‌রে কাঁদ‌লেন আ‌ওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ক‌বির নানক। ‌সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপু‌রে সূচনা ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে এক বি‌শেষ ব‌র্ধিত সভায় বক্তব্য দি‌তে গি‌য়ে তি‌নি আবেগাপ্লুত হ‌য়ে যান। নবম ও দশম জাতীয় সংস‌দ নির্বাচ‌নে ‌ঢাকা-১৩ আস‌নের সংসদ সদস্য হি‌সে‌বে আওয়ামী লী‌গের ম‌নোনী‌তি প্রার্থী হি‌সে‌বে সংসদ সদস্য হি‌সে‌বে নির্বা‌চিত হন নানক। সস্প্র‌তি একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ওই আসন থে‌কে দলীয় ম‌নোনয়ন পান সা‌দেক খান। সভা থে‌কে দ‌লের প্রার্থী‌কে বিজয়ী কর‌তে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

সভার শুরু‌তে জাহাঙ্গীর ক‌বির নাক‌কের অতীত উন্নয়ন কর্মকা‌ণ্ডের উপর ভি‌ত্তি এক‌টি ডকু‌মেন্টা‌রি দেখা‌নো হয়। এটির শে‌ষে বক্তব্য দেন জাহাঙ্গীর ক‌বির নানক। বক্ত‌ব্যের শুরু‌তে বেশ বিমর্শ দেখা যায় নানক‌কে। বক্ত‌ব্যে তি‌নি অতী‌তের উন্নয়নমূলক কার্যক্রম ও দ‌লকে সাংগঠ‌নিকভা‌বে শ‌ক্তিশালী কর‌তে তার ভূ‌মিকা তু‌লে ধ‌রেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.