শামসুদ্দিন পেয়ারা কবিতা ” থুক্কু”

থুক্কু

আমি ওসব চাই না।

পাশ দিয়ে যায় ঐশ্বরিয়া
দীপিকা ও সিঙ্ঘানিয়া,
আঁচল দোলায় মুখের উপর
ফিরেও তাকাই না।

সকাল বিকাল মদের দাওয়াত
গোলাম আলি খান কালোয়াত
বলিউডের এক্সট্রা অনেক –
সেই মজা আর পাই না।

সব কিছুতে থুক্কু আমার
এখন কোথাও যাই না।।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.