প্রতিটি জেলখানার ভেতরেই কোর্ট হচ্ছে

হাজিরার দিনে মামলার আসামিদের জেলখানা থেকে আদালতে আনার ঝামেলা দূর করতে নতুন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটা জেলখানায় একটা করে কোর্টরুম রাখতে হবে। এর ফলে মামলা পরিচালনায় সুবিধা হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্ব করার সময় প্রধানমন্ত্রী এসব অনুশাসন দেন। সভায় মোট ১৯ হাজার ৭৭৮ কোটি টাকার ২১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভায় ৬২৫ কোটি টাকা ব্যয়ে ‘কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এই অনুশাসন দেন।
সভা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রতিটা জেলখানায় একটা করে কোর্টরুম রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। শারীরিকভাবে সমস্যা থাকলে যাতে আসামির মামলা জেলখানাতেই পরিচালনা করা যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.