জনস্বার্থে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করুন———–
যাত্রী কল্যাণ সমিতি ঢাকাঃ ২৯ অক্টোবর ২০১৮ সোমবার
দেশবাসীকে চরম দূর্ভোগ থেকে মুক্তি দিতে এই মুহুর্তে পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের দাবী জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ ২৯ অক্টোবর সকালে গণমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানাই। তিনি বলেন, দেশের বেশক’টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, রোগীসহ এম্বুল্যান্স আটকে দেয়া, অতি জরুরী প্রয়োজনে রাস্তায় বের হলে ব্যাক্তিগত গাড়ীর যাত্রী ও চালকের মুখে কালি লেপন, গ্রামে-গঞ্জে গণপরিবহণের পাশাপাশি মোটরসাইকেল, রিক্সা চলাচলে বাধাদানের কারণে সমগ্র দেশবাসী কতিত পরিবহণ শ্রমিক নামধারী দুবৃর্ত্তদের হাতে জিম্মি হয়ে পড়েছে। ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগীকেও রিক্সা থেকে নামিয়ে দিচ্ছে, নাজেহাল করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরব দর্শকের ভুমিকায় দেশবাসী হতাশ হয়েছে। রাস্তায় যাত্রী, পথচারী, ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগীর পথে পথে চরম দূর্ভোগের পাশপাশি পরিবহণ শ্রমিকদের হাতে লাঞ্চিত হওয়ার ঘটনায় সরকারের ভাবমুর্তি প্রশ্নের সম্মুখীন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশবাসীকে জিম্মি করে সরকারকে বেকায়দায় ফেলে দাবী আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সরকারের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের আহবান জানান তিনি। বিবৃতিতে তিনি আরো বলেন, ধর্মঘট আহবানকারী সংগঠন বাংলাদেশ সড়ক ফেডারেশন “সড়ক পরিবহণ আইন -২০১৮” প্রণয়ন কমিটির সদস্য ছিল। এছাড়াও বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি সরকারের রয়েছে। সরকারের কাছাকাছি অবস্থান করে জনগণকে জিম্মি করে ক্ষমতা ও শক্তি প্রয়োগ না করে সরকারের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবী জানান তিনি।
সংবাদদাতা মোঃ মোজাম্মেল হক চৌধুরী মহাসচিব মোবাইল ঃ ০১৭৪৩৭৭৯৬৭২

