ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের ঘোষণা দিলেন ব্যারিস্টার মওদুদ

শুদ্ধস্বর রিপোর্ট ।বিএনপি ক্ষমতায় গেলে ৭ দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল এর আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক কালাকানুন তৈরী করছে। সর্বশেষ ডিজিটার নিরাপত্তা আইন তৈরী করেছে। এই আইনের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে। এখন সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।

আদালতের কোন অনুমতি ছাড়া পুলিশ কোন সংবাদ পত্রের অফিসে গিয়ে তল্লাসী চালাতে পারবেন। তিনি বলেন, সরকার পতনের আন্দোলনের জন্য এতো বড় জাতীয় ঐক্যফ্রন্ট দেখে আজকে সরকারের গাত্রদাহ শুরু হয়েছে।

তারা ভাবছে এতো বড় ঐক্যফ্রন্ট কি করে হলো? সে জ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.