মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর প্রধান প্রবেশ ও বাহির পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ বলেন তিনি।
আলী হোসেন ফকির বলেন, “প্রতিবছর ঈদ যাত্রায় আমাদের ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। বিশেষ করে সড়কে ঘণ্টার পর ঘণ্ট বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারে না। এজন্য আমরা এই বছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদযাত্রায় যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে যাতে কোনো যানজট না হয় সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকেও কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে। তাদের নির্দেশনা এবং আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় আমরা গুরুত্ব সহকারে কাজ করছি।”
আইজিপি বলেন, “যারা গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট, ড্রাইভার-হেলপার-তারা অল্প শিক্ষিত। তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানে না। ট্রাফিক আইনটা মেনে চলে না। সড়কের মাঝখানে একটা গাড়ি রেখে চলে যাচ্ছে। কিন্তু সে চিন্তা করে না আমার পিছনে গাড়িগুলো যানজট লাগছে। একটু কমন সেন্সটা যদি এপ্লাই করি তাহলে যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি।”
বাসটার্মিনাল ঘিরে এতো নিরাপত্তা ব্যবস্থা। কোন দরনের থ্রেট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আপনারা এটাকে নেগেটিভভাবে নিচ্ছেন কেন? এটা পজেটিভ চিন্তা করেন। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি জড়িত। টার্মিনাল কেন্দ্রিক মাদকসেবী, ছিনতাইকারীরা আছে, সব ধরনের লোকই এখানে আছে। এজন্য আমি এবার বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোন কম্প্রোমাইজ নেই।”
রাজধানীতে নানা স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে তিনি বলেন, “আইজিপি হিসেবে যোগদানের পরই বলেছি ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করবো।”
টিকিটের মূল্য বেশি নেয়ার পরও অভিযোগ না করার বিষয়ে তিনি বলেন, “এটা আমাদের সমস্যা। আইন না জানাই একটা অপরাধ। জানার দায়িত্ব নিজের। প্রচলিত দেশের আইন জানা একজন নাগরিক হিসেবে নাগরিক দায়িত্ব। প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন আমি এটা জানতাম না, এই অজুহাত মানবো না। প্রচলিত আইন জানা- এটাও আমাদের দায়িত্ব।”
বাস টার্মিনাল পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

