ইরান যুদ্ধে ট্রাম্পের সহায়তার দাবি প্রত্যাখ্যান জার্মানির

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ডনাল্ড ট্রাম্পের সামরিক সহায়তার দাবি প্রত্যাখ্যান করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস৷ সোমবার বার্লিনে এ বিষয়ে কথা বলার সময় তিনি জানতে চান ‘‘হরমুজ প্রণালীতে থাকা মুষ্টিমেয় ইউরোপীয় ফ্রিগেট থেকে ডনাল্ড ট্রাম্প এমন কী আশা করেন, যা শক্তিশালী মার্কিন নৌবাহিনী একা করতে পারে না?’’ তারপর জার্মানির দিক থেকে সহায়তার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, জার্মানির পক্ষ থেকে ‘‘কোনো সামরিক অংশগ্রহণ থাকবে না৷’’ তবে তিনি জানান, ‘‘হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য’’ কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত বার্লিন৷

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেন,‘‘এটা আমাদের যুদ্ধ নয়৷ আমরা এটা শুরু করিনি৷’’
এর আগে  জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বলেন, ইরান যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই এবং জার্মানি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে সামরিক কোনো উদ্যোগে অংশগ্রহণ করবে না৷
তিনি বলেন, ‘‘এই যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। এটি ন্যাটোর যুদ্ধ নয়৷ তিনি আরো বলেন,  ন্যাটো তার নিজের সদস্যদের অঞ্চল রক্ষা করার জন্য সেখানে ছিল এবং বর্তমান (ঘটনার) ক্ষেত্রে সেখানে মোতায়েনের কোনো আদেশ ছিল না।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.