রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হিন্দুপাড়ায় হামলার ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা- দেবেন্দ্র নাথ রায়, গ্রাম-আলদাদপুর ছয়আনি পাড়া, থানা-গংগাচড়া, জেলা-রংপুর বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে গংগাচড়া মডেল থানার মামলা নং-৩৫, তাং ২৯/০৭/২৫ খ্রি., ধারা. ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/ ৩৫৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ পেনাল কোড রুজু হয়।

এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বার্তায় জানানো হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.