ইব্রাহিমের প্রতিবেশী মতিউর রহমান জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে গরু চরাতে সীমান্ত এলাকায় যান ইব্রাহিম। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম। তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার লাশ উদ্ধার করা হয়নি।
পোরশা সীমান্তের নিতপুর ২২৬নং পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানান, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজ আলম। তিনি আরো জানান, এখন পর্যন্ত ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ঘটনাটি অস্বীকার করছে।

