চাঁপাইনবাবগঞ্জ বিএসএফের এক সদস্যকে আটক করে কলাগাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয় জনতা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিএসএফের এক সদস্যকে আটক করে কলাগাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয় জনতা।

বুধবার (৪ জুন) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

স্থানীয়রা জানান, ৫৩ ব্যাটালিয়নের আওতাধীন জহুরপুর বিওপির অর্থাৎ নায়ারণপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আটক করে। সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু-ছাগল ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায়।

প্রায় সময় বিএসএফ এসব গরু-ছাগলকে তাড়িয়ে দেয়। কিন্তু আজকে সকাল সাড়ে ৭টার দিকে ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর এক বিএসএফ সদস্য জনতার হাতে আটক হয়।

জানা গেছে, ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল এক বিএসএফ সদস্য। এ সময় গ্রামবাসী তাকে আটক করে এবং বেঁধে রাখে। পরে বিজিবিবির সদস্যদের খবর দেওয়া হলে তারা এসে বিএসএফের সেই সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

৫৩ বিজিবির পক্ষ থেকে হাবিলদার মানিক বলেন, অধিনায়ক স্যার এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.