জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন যে, ইউক্রেনে বার্লিন এবং তার মিত্রদের সরবরাহ করা অস্ত্রের পরিসর আর সীমিত করবে না জার্মানি। এর অর্থ ইউক্রেন এখন থেকে জার্মানির দেয়া মিসাইল দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে পারবে।
‘ইউক্রেনে সরবরাহ করা অস্ত্রের পরিসরের উপর আর কোনও বিধিনিষেধ নেই – ব্রিটিশদের কাছ থেকে নয়, ফরাসিদের কাছ থেকে নয়, আমাদের কাছ থেকেও নয়। এবং আমেরিকানদের কাছ থেকেও নয়,’ একটি ফোরামে আলোচনার সময় জার্মান চ্যান্সেলর বলেন।
‘এর অর্থ হল এখন ইউক্রেন রাশিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করে আত্মরক্ষা করতে পারে,’ তিনি জোর দিয়ে বলেন, ‘তারা আগে তা করতে অক্ষম ছিল, বিরল পরিস্থিতি ছাড়া। এখন থেকে তারা (রাশিয়ায় আক্রমণ করতে) পারবে।’
মের্জের মতে, জার্মানি জোর দিয়ে বলেছে যে, কিয়েভ যেন কেবল রুশ সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালায়।

