সোমবার (১২ মে) দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে। এনসিপিকে এর সাথে জড়ানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
বিবৃতিতে আরো বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে স্পষ্ট করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদি সময়ে নির্যাতিত-নিপীড়িত হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের নাগরিকদের পক্ষে চব্বিশের অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে আবশ্যিকভাবে ‘বাংলাদেশপন্থি’ ভূমিকা পালন করে যেতে হবে বলেও জানানো হয়।
কেবল বৃহত্তর ঐক্যের মাধ্যমেই মুজিববাদকে সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব হবে বলেও বিবৃতিতে জানায় দলটি।

