দুদকের মামলায় খালাস পেলেন তারেক রহমান ও জুবাইদা রহমান

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মামলাটিতে তারেক রহমানের নয় বছর ও জুবাইদা রহমানের তিন বছরের সাজা হয়েছিল।

সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে আজ বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এ রায়ের মাধ্যমে তারেক রহমান সব মামলা থেকে খালাস পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.