৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি কিছু বলি নাই : স্বরাষ্ট্র উপদেষ্টা

পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এ বিষয়ে আমি তো কিছু বলিনাই। এটা জনগণ বলছে।’

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘আমাদের জায়গা থেকে সরকার তো বলেই দিয়েছে, ডিসেম্বর থেকে জুনের ভেতরে নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা এটা বলে দিয়েছেন, এর বাইরে আমাদের কিছু বলার প্রশ্নই ওঠে না।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকের বদলি নিয়ে করা প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তাকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই। এটা রুটিন প্রক্রিয়া। কেউ দায়িত্বে আসবেন, আবার চলেও যাবেন।’

প্রসঙ্গত, সম্প্রতি সুনামগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, ‘সাধারণ মানুষ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। রাস্তা থেকে আমাকে বলতেছে আপনারা আরও ৫ বছর থাকেন।’

যা নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা শুরু হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.