পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে : আসিফ মাহমুদ

গাজায় ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চিরতরে এই বর্বরতা বন্ধ হোক, এমন প্রত্যাশা করেছেন তিনি।

আজ রবিবার দুপুরে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে এক আলোচনাসভায় এ প্রতিবাদ জানান আসিফ মাহমুদ। তিনি গাজার মজলুম জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা এবং সমর্থন জানান।

 

ক্রীড়া উপদেষ্টা বলেন, “আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন আমাদের পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে। গতকাল গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে।”

গাজার জনগণের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি, পৃথিবী থেকে সকল মানবতাবিরোধী কার্যক্রম চিরতরে বন্ধ হোক।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমরা যা দেখেছি, তা কখনই মেনে নেওয়া উচিত নয়।” 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বক্তব্যে গাজার জনগণের প্রতি বাংলাদেশের একাত্মতা প্রকাশ করেন এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে মানবাধিকারের প্রতি আরও গুরুত্বারোপের আহ্বান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.