ছিনতাইকারী টান দেয় ভ্যানিটি ব্যাগ, নারীকে টেনে নিয়ে যায় প্রাইভেটকার

রাজধানীর সিদ্ধেশ্বরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী। তার হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেটকার তার সামনে আসে এবং চলন্ত অবস্থায় জানালা দিয়ে ভ্যানিটি ব্যাগটি নেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ওই নারী। ব্যাগের সঙ্গে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে চলন্ত প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা।

 

রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন।

ভিডিওটিতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার পরপরই ভেতর থেকে একজন ব্যাগটি টান দেয়। মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়। পরে আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.