পুলিশের কল্যাণে দ্রুত যেসব ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

মাঠ পর্যায়ে কাজ করা পুলিশের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (১৯ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সভার পর এই নির্দেশনা দেন তিনি।

 

এর আগে ১৭ মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান।

এসব সমস্যা সমাধানেই দ্রুত পদক্ষেপ নিতে নিদের্শনা দিলেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার নির্দেশনাগুলো হলো-
•    ঝুঁকিভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা
•    পুলিশের জন্য নতুন ৩৬৪ টি পিকআপ এবং ১৪০ টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নিতে হবে
•    পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা
•    ভাড়া করা ভবনে অবস্থিত ৬৫ টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা
•    পুলিশের এসআই ও এএসআই র‌্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা

•    জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফর্ম্যানস অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে।

এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.