জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস  

বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। আজ শনিবার তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও দক্ষতার প্রশংসা করেন। এ ছাড়া শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.