তিতুমীর কলেজের আন্দোলন নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ ৭ দফা দাবিতে সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে আজও অবস্থান নিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা এই অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে গত কয়েকদিন ধরেই তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে জনভোগান্তির সৃষ্টি হয়েছে।

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 

তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। তাদের শিক্ষাজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। এই মুহূর্তে  হয়ত অনেক কিছু করা সম্ভব না।

জনভোগান্তি না করাই ভালো। আশা করি সবার জন্য ভালো কিছু হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.