রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা ছাড়াও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক। পাশাপাশি কুমিল্লা থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর সাংবাদিকদের জনান, আজ সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

এই আবহাওয়াবিদ জানান, মিয়ানমারের একটি স্থান থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর ফলে ঢাকা, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইউএসজিএস জানিয়েছে, আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে ভারতের নাগাল্যান্ডের ফেক শহরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

এরআগে গত ১৬ ডিসেম্বর রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.