আমেরিকার স্বর্ণালি যুগের শুরু : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই জাতির উদ্দেশে দেওয়া অভিষেক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আজ থেকে আবার আমেকিার স্বর্ণালি যুগের শুরু।”

 

ট্রাম্প তার রাজনৈতিক প্রত্যাবর্তনের কথা তুলে ধরে জোর দিয়ে বলেন, “আমেরিকান জনগণ কথা বলেছে।”

তিনি বলেছেন, “আমি প্রমাণ হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আপনাদের কখনই বিশ্বাস করা উচিত নয় যে, কিছু করা অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ, আমেরিকা কাজ।”

ভাষণের শেষ দিকে ট্রাম্প বলেন, আমেরিকা জয় করবে, তাকে ভয় দেখানো যাবে না।

 

তিনি বলেন, “আমরা ব্যর্থ হব না। এই দিন থেকে যুক্তরাষ্ট্র একটি স্বাধীন, সার্বভৌম এবং স্বাধীন জাতি হবে।”

 

এর আগে মঙ্গল অভিযান সম্পর্কে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন মহাকাশচারীরাই প্রথম মঙ্গলের মাটিতে পা দেবেন। এটি হবে ইতিহাসের নতুন অধ্যায়।

‘আমেরিকাকে আবার মহান বানাতে আমার বেঁচে থাকা’

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্‌ট হিসেবে শপথ গ্রহণের পর অভিষেক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকাকে আবার মহান বানাতে তার বেঁচে থাকা।

 

নির্বাচনি প্রচারের সময় তার ওপর বন্দুক হামলার দিকে ইঙ্গিত করে ট্রাম্প এ কথা বলেন। ওই হামলায় আততায়ীর ছোড়া গুলি তার কান ছেদ করে বেরিয়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা হয় ট্রাম্পের।

বিবিসি লিখেছে, সেদিনকার সেই হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে অভিষেক ভাষণে ট্রাম্প বলেছেন, “একটি বিশেষ কারণে আমার প্রাণে বেঁচে যাওয়া। আর সেই কারণটি হলো আমেরিকাকে আবার মহান বানানো।” এ সময় তার চোখে মুখে তৃপ্তির হাসি মাখা ছিল।

 

অবশ্য অভিষেক ভাষণে যুক্তরাষ্ট্রের সব নাগরিকের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ট্রাম্প।

দুটি বাইবেলে হাত রেখে শপথ 

 

দুটি আলাদা পবিত্র বাইবেলের ওপর হাত রেখে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় ট্রাম্পের কাছে দেখা যায় এই দুটি বাইবেল।

বিবিসি লিখেছে, একটি বাইবেল ট্রাম্পকে তার মা দিয়েছিলেন। আরেকটি লিংকন বাইবেল নামে পরিচিত।

 

লিংকন বাইবেল আগের অনেক প্রেসিডেন্ট তাদের শপথ গ্রহণে ব্যবহার করেছেন। ১৮৬১ সালে আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় এটি ব্যবহার করেছিলেন। সেই দিক থেকে শপথ গ্রহণের সবচেয়ে পুরোনো বাইবেল লিংকন বাইবেল।

শপথের সময় বাইবেল দুটি ধরে রেখেছিলেন ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

ট্রাম্পের শপথ গ্রহণ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ১১টায় শপথ নেন তিনি। এর মধ্যে দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হলেন ট্রাম্প। আর চার বছরের মেয়াদ শেষ করে বিদায় নিলেন জো বাইডেন।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ক্লিনটন, বুশ ও ওবামা

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে ট্রাম্প ক্যাপিটল হিলের গির্জায় জাঁকজমকপূর্ণ পরিবেশে শপথ গ্রহণ করেছেন।  এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনীতিকসহ করপোরেট বিশ্বের নেতারা যেখানে উপস্থিত হন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিদের উপস্থিতি। ট্র্রাম্পের শপথ অনুষ্ঠানে তার ব্যক্তিক্রম হয়নি।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বাদে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের মধ্যে জীবিত রয়েছেন তিনজন- বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। তারা তিনজনই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে দেখা যায় সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও লরা বুশকে। তবে এই অনুষ্ঠানে যোগ দেননি মিশেল ওবামা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.