এদিকে এ ঘটনায় জি নিউজ, এবিপি লাইভ, দ্য ওয়াল, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাসহ ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয় ‘আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়াই করায় হামলার শিকার হয়ে আইসিইউতে রয়েছেন আইনজীবী রমেন রায়।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ জানিয়েছে, অ্যাডভোকেট রমেন রায়ের আহত হওয়ার ঘটনাটি পুরনো। তার বাড়িতে হামলার ঘটনা ঘটেনি এবং তিনি চিন্ময় দাসের আইনজীবী নন।
ভারতীয় গণমাধ্যমগুলোতে ইসকন কলকাতার মুখপাত্র ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের একটি এক্স পোস্টকে তথ্যের সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘ভারতীয় সংবাদমাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রায়ের ওপর হামলার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

