দেশে অবস্থানরত অবৈধ নাগরিকদের সতর্ক বার্তা দিল সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের অবিলম্বে বৈধতা অর্জনের অনুরোধ জানিয়েছে সরকার। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

’ 

বিজ্ঞপ্তিতে যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.