নাবিউর রহমান (চয়ন) কাজিপুর থেকে:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৪ এ পরীক্ষা সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষকদের নিয়মে চলে আসছে। গত ২ (ডিসেম্বর) থেকে উপজেলার ২৩৭টি বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৪ শুরু হয়েছে। প্রথম দিনের ইংরেজি পরীক্ষা থেকে গণিত পরীক্ষা পর্যন্ত উপজেলার একাধিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ভিন্ন ভিন্ন অনিয়মের চিত্র দেখা গেছে। উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুই কক্ষে তিন শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে সরকারি নিয়ম উপেক্ষা হচ্ছে বলে জানা গেছে। এবং ৩জন শিক্ষক অনুপস্থিত পাওয়া গেলেও প্রধান শিক্ষক বলেন তারা ছুটিতে আছেন। শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা, অফিস কক্ষে কয়েকজন শিক্ষক বসে আছেন। এরপর সাংবাদিক পরিচয় দিয়ে কক্ষ পরিদর্শন করে দেখা যায় একই কক্ষে সকল পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। উপজেলার চরাঞ্চলের ৪নং রঘুপুর বার মাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুপুর ২টা ৪৫ মিনিটে শিক্ষক’রা স্কুল বন্ধ করে চলে যাচ্ছিল পরে সাংবাদদের উপস্থিতি দেখে আবার বিদ্যালয়ে ফিরে আসেন তারা। এসময় বিদ্যালয়ের ক্লাস রুমে গিয়ে কোন পরীক্ষার্থী পাওয়া যায়নি। দুপুর ৩টায় চরপানাগাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় খোলা পাওয়া গেলেও প্রধান শিক্ষক মোছাঃ মমতা খাতুন ও তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণির পরীক্ষার্থী পাওয়া যায়নি। দুপুর ৩টা ১৫মিনিটে ৮৯নং কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯০নং দোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ পাওয়া যায়। অপর দিকে রবিবার দুপুর ১টা ৪০মিনিটে ৬৪নং কুনকুয়া উত্তর সদ্দার হিন্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একি রুমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষা নেওয়া হচ্ছে। ৫নং পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২টা ৩০ মিনিটে গিয়ে দেখা যায়, দুই রুমে তিন শ্রেণীর পরীক্ষা নেয়া হচ্ছে এবং প্রধান শিক্ষকের উপস্থিতি পাওয়া যায়নি। ৩৫নং হরিনাথপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২টা ৫২ মিনিটে পরিদর্শনে গিয়ে দেখা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কোন শিক্ষার্থী ও সহকারী শিক্ষক মনতাজুর রহমানকে পাওয়া যায়নি।
এব্যাপারে প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীরা আগেই পরীক্ষা দিয়ে চলে গেছে। ৩টা ২৫ মিনিটে ১০২নং হরিনাথপুর সাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়। ৪জন শিক্ষক অফিসকক্ষে বসে আছেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরে একজন শিক্ষিকা উঠে পঞ্চম শ্রেণির পরীক্ষার কক্ষে যান। তাদের কাছে জানতে চাইলে প্রধান শিক্ষক আছে কিনা তারা জানান তিনি হাজিরা দিয়ে চলে গেছেন। এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কোন পরীক্ষার্থী পাওয়া যায়নি। একাধিকবার প্রধান শিক্ষক রেজাউল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এবিষয়ে কাজিপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আপনাদের মাধ্যমে জানতে পারলাম তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

