রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিসের আগমনের প্রতিবাদে বিক্ষোভ করছে জাতীয় পার্টি।
শনিবার দুপুর ১২টায় নগরীর সেন্ট্রাল রোডেট দলীয় কার্যালয় থেকে দলটির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা নেতৃত্বে বিক্ষোভটি বের হয়। এ সময় তারা সারজিস ও হাসনাতের দুই গালে জুতা মারো তালে তালে, হই হই রই রই হাসনাত সারজিস গেল কই, রংপুরের মাটি এরশাদের ঘাঁটিসহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি নগরীর পায়রা চত্বর প্রেসক্লাব জীবন বিমার মোড়, গ্রান্ড হোটেল মোড় শাপলা চত্বর থেকে ফিরে সুপারমার্কেট মোড় সিটি করপোরেশনের সামন জেলা পরিষদ হয়ে পায়রা চত্বরের এসে সমাবেশ করছে। সমাবেশে তারা সারজিস ও হাসনাতকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
সমাবেশে মোস্তফা বলেন, ‘সমন্বয়ক সারজিসের একাই রংপুরে আসার সক্ষমতা নাই। এ কারণে পুলিশের আইজিবির সাথে এসেছে। এটা কাপুরুষতার পরিচয়। আমরা যেখানেই সারজিস ও হাসনাতকে পাবো সেখানেই প্রতিহত করবো।’

