Oplus_0

ছন্দ ও কবিতায় সুন্দর আগামীর প্রত্যাশায় ফ্রান্সে ‘কবিতায় আড্ডা’র ষোড়শ আয়োজন

ফ্রান্সে কবি, আবৃত্তি শিল্পী ও সাহিত্যিকদের নিয়ে “কবিতায় আড্ডা”র নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এবার ১৬তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান ছিল “ছন্দ, কবিতায় বলি সুন্দর আগামীর প্রত্যাশা”। গত ৪ অক্টোবর “আমার বাংলা”র ওবারভিলিয়ে অফিসের একটি হলে অনেক সাহিত্যপ্রেমীর অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ

এবারের পর্বটি  ইপিএস কমিউনিটি ফ্রান্সের সহযোগিতায় যৌথভাবে আয়োজিত। প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত ইপিএস কমিউনিটি ফ্রান্স দীর্ঘদিন ধরে ফ্রান্সে নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

কবি মেরী হাওলাদার

‘কবিতায় আড্ডা’র অন্যতম সংগঠক ও নাট্যকর্মী সোয়েব মোজাম্মেলের সঞ্চালনায় এবং অপর সংগঠক সাংস্কৃতিক কর্মী রাকিবুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু। এরপরে কবি, সাহিত্যিক ও আবৃত্তি শিল্পীরা একে একে মঞ্চে তাঁদের পরিবেশনা দিয়ে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। এবারের কবিতার আড্ডায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য ও জনপ্রিয় আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ এবং সুইডেন প্রবাসী বিশিষ্ট কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। 

কন্ঠশিল্পী কুমকুম সায়েদা

অনুষ্ঠানে একে একে আবৃত্তি করেন কবি মেরী হাওলাদার, কবি রেজাউল হায়দার, বিশিষ্ট সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, নাট্যকর্মী আল আমিন‌। গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী কুমকুম সায়েদা। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন কন্ঠশিল্পী আরিফ রানা, সাফ’র সভাপতি এন কে নয়ন, ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী, আমার বাংলার পরিচালক এস কে শামীম। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা  ছন্দে, কাব্যে, সংগীতে ও কথামালায় শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেন।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.