সত্যিই কি অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন হানিফ ?

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ শুক্রবার রাত সোয়া ৭টার দিকে নিজের ফেসবুকে এমন পোস্ট দেন তিনি। অতীতে তার এই ফেসবুক আইডি তিনি নিজেই চালাতেন। তবে ফেসবুক আইডিটি ভেরিফায়েড নয়।

কেউ আইডি হ্যাক করে এমন পোস্ট দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। মাহবুবউল আলম হানিফের মোবাইল ফোন, হোটাসঅ্যাপ ও মেসেঞ্জারে কল দিয়ে এসএমএস করেও এর সত্যতা যাছাই করা যায়নি। এমনকি তার কাছের কাউকে ফোন করে বিষয়টি যাছাই করা যায়নি।

তবে এরমধ্যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আলোচনা ডালপালা গজাতে শুরু করেছে। নেতাকর্মীদের প্রশ্ন তিনি কি সত্যিই এমন পোস্ট দিয়েছেন? এটা কি তাহলে দলের সিদ্ধান্ত? যদিও এমন প্রশ্নের উত্তর মিলছে না কোথাও।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.